করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে ১৩ জেলায় ৯০ জনের প্রাণহানি
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৫:০৫ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১
- / ১৬১৯ বার পড়া হয়েছে
গেলো ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৩ জেলায় ৯০ জনের প্রাণহানি।
খুলনার চারটি হাসপাতালে করোনা ওয়ার্ডে ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ২১ জন এবং উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। এদিকে, গেলো ২৪ ঘন্টায় রাজশাহীতে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছে ২০ জন। এর মধ্যে রাজশাহীর ৭ জন, পাবনার ৪ জন, নওগাঁর ৩ জন, নাটোরের ২জন, চাঁপাইনবাবগঞ্জের ২জন, কুষ্টিয়া ও মেহেরপুরের একজন করে ২ জন মারা গেছেন। অন্যদিকে, করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে কুষ্টিয়ায় ১৬ জন, সাতক্ষীরায় ৯ জন, ময়মনসিংহে ৭, টাঙ্গাইলে ৬, চট্টগ্রাম ৪, ঠাকুরগাঁওয়ে ৪ এবং বরগুনায় ২ জনের মৃত্যু হয়েছে।



























