ছিটমহল বিনিময়ের ৬ বছরে বদলে গেছে কুড়িগ্রাম ফুলবাড়ীর দৃশ্যপট
- আপডেট সময় : ০৫:০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময়ের ছ’বছরে বদলে গেছে দাসিয়ার ছড়ার দৃশ্যপট। সরকারের নানামুখি উন্নয়নে পাল্টে গেছে ৬৮ বছরের অবহেলিত জনপদ। দীর্ঘদিনের লাঞ্ছনা ও বন্দীদশা থেকে মুক্ত হয়ে খুশি বিলুপ্ত ছিটমহলের মানুষ।
২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে বিনিময় হয় বাংলাদেশের ভেতরে থাকা ১১১টি ও ভারতের অভ্যন্তরের ৫১টি ছিটমহল। এর মধ্যে দেশের সবচেয়ে বড় ছিটমহল কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ার ছড়া। ছয় দশমিক ৬৫ বর্গকিলোমিটার আয়তনের এই জনপদের জনসংখ্যা ছ’হাজার পাঁচ’শ ২৯ জন।
দীর্ঘ ৬৮ বছর বঞ্চিত থাকার পর, এখন মৌলিক অধিকার ও সব ধরনের নাগরিক সুবিধা পাচ্ছে তারা।গত ছ’বছরে দাসিয়ার ছড়ায় ২৭ কিলোমিটার পাকা সড়ক, ব্রীজ-কালভার্ট, স্কুল-কলেজ, মাদ্রাসাসহ সাতটি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির, কমিউনিটি কিনিক, শতভাগ বিদ্যুতায়নসহ বিভিন্ন উন্নয়ন করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্টরা।
জীবন-মান উন্নয়নে সব ধরনের সহায়তা চালু রয়েছে বলে জানায়, উপজেলা পরিষদ।সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার দাবি জানিয়েছে এলাকাবাসী।























