কক্সবাজারের বাঁকখালী নদীর ড্রেজিং প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার পথে
- আপডেট সময় : ০২:০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
কক্সবাজারের বাঁকখালী নদীর ড্রেজিং প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার পথে। প্রকল্পের পুরো কাজ শেষ হলে নদীর দুই পাড়ের প্রায় ২০ হাজার হেক্টর জমি চাষাবাদের আওতায় আসবে। নদী ভাঙনের দুর্ভোগ আর বন্যা থেকে রক্ষা পাবে দুই উপজেলার তিন লক্ষাধিক মানুষ।
প্রতিবছর বর্ষায় ভারী বৃষ্টি এবং পাহাড়ী ঢলে কক্সবাজার সদর এবং রামু উপজেলার প্রায় তিন লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্থ হয়। এতে ব্যাপক লোকসানের মুখে পড়েন স্থানীয় চাষিরা।এমন বাস্তবতায়, এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে-২০১৬ সালে ১শ’ ৯৫কোটি ৪৩ লাখ ৯৫ হাজার টাকা ব্যয়ে নদী খননের একটি প্রকল্প গ্রহণ করে সরকার। এ মাসেই প্রকল্পের কাজ শেষ হবে জানালেন ঠিকাদার প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের এই কর্মকর্তা।
এখন নদীর গভীরতা বেড়ে যাওয়ায় আর বন্যার ঝুঁকি নেই বলে জানান রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা।এদিকে, ভাঙনের কবল থেকে রক্ষা পেতে নদীর দুই তীরে টেকসই গাইড ওয়াল নির্মাণের দাবী জানিয়েছেন স্থানীয়রা।প্রকল্পের মধ্যে বাঁকখালী নদীর ২৮ কিলোমিটার ড্রেজিং, ৫ কিলোমিটার নদীর তীর প্রতিরক্ষা, তিন কিলো মিটার বাঁধ, দু’টি রেগুলেটর নির্মাণ ও নদীর সাথে সংযুক্ত ৫টি খালে ১২ কিলোমিটার খননের কাজ রয়েছে বলে জানান এ কর্মকর্তা।
চলমান কাজ গুলো যেন দ্রুত সময়ের মধ্যে শেষ হয় সেই প্রত্যাশা সকলের।























