কাল থেকে সারাদেশে ৭ দিনের সর্বাত্মক বিধিনিষেধ, প্রজ্ঞাপন জারি
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৩:২০ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১
- / ১৬৩৯ বার পড়া হয়েছে
কাল ১ জুলাই সারাদেশে ৭ দিনের জন্য সারাদেশকে সর্বাত্মক বিধিনিষেধের আওতায় আনতে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বিজিবি ও পুলিশের সঙ্গে মোতায়েন থাকবে সেনাবাহিনী। সংক্রমণ রোধে জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনার বিষয়ে সরকার কঠোর বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা দিয়েছে। আগামীকাল ভোর ৬টা থেকে শুরু হয়ে সর্বাত্মক বিধিনিষেধ চলবে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত। জরুরি পরিষেবা প্রদানকারী কর্মকর্তারা এই বিধিনিষেধের বাইরে থাকবেন। তবে জরুরি কারণ ছাড়া জনসাধারণ কেউ ঘরের বাইরে বের হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। মাস্ক পরিধানসহ সকল বিধিনিষেধ মেনে চলার জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে। তবে নিয়ম মেনে শিল্প কারখানা চালু রাখার কথা প্রজ্ঞাপনে রয়েছে।


























