মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় নিহত ৩
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:০৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১
- / ২১৫২ বার পড়া হয়েছে
সাতক্ষীরার দেবহাটায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তিন যুবক নিহত হয়েছে।
মঙ্গলবার রাতে ১০টার দিকে পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। দেবহাটা থানার ওসি জানান, উপজেলার পারুলিয়া বাসস্টান্ড থেকে পুস্পকাটি গ্রামের মামুন হোসেন, আশরাফুল ইসলাম, সজিব হোসেন একটি মোটরসাইকেলে করে সাতক্ষীরার শহরের দিকে যাচ্ছিল। প্রতিমধ্যে পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয় এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে তিন যুবক নিহত হয়। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।


























