বৃহস্পতিবার থেকে মানতে হবে সর্বাত্মক বিধিনিষেধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১
- / ১৬৩৮ বার পড়া হয়েছে
বৃহস্পতিবার থেকে পরবর্তী ৭ দিন সারাদেশে শুরু হচ্ছে কঠোর বিধিনিষেধ। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে এর আগে কাল সোমবার থেকে সারাদেশে চলবে সীমিত পর্যায়ের বিধিনিষেধ।
বৃহস্পতিবার থেকে জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। এই বিধিনিষেধ কার্যকরে মাঠে নামবে পুলিশ, রেব ও বিজিবি। রাতে সরকারের উচ্চ পর্যায়ে বৈঠকে বিধিনিষেধের বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, জরুরি পণ্যবাহী ছাড়া এ সময় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। এছাড়া অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যবহৃত যানবাহন চলাচল করতে পারবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে বের হতে পারবে না কেউ। এদিকে সরকার ঘোষিত লকডাউনের মধ্যেও তৈরি পোশাক কারখানা খোলা রাখার দাবি জানিয়েছে বিজিএমইএ।


























