অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত জনগণের পেটে লাথি মারা ছাড়া কিছুই নয় : আলাল
- আপডেট সময় : ০৭:৫৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
- / ১৬১৫ বার পড়া হয়েছে
ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে সরকারের নেয়া সিদ্ধান্তের সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, এ সিদ্ধান্ত জনগণের পেটে লাথি মারা ছাড়া কিছুই নয়। বিকল্প ব্যবস্থা না করে ব্যাটারিচালিত রিকশা বন্ধ না করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ব্যাটারী চালিত রিক্সা-ভ্যান বন্ধের প্রতিবাদে ঢাকা মহানগর জাতীয়তাবাদী রিক্সা-ভ্যান শ্রমিক দল আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন। করোনার এই দুর্যোগকালে নিম্ন আয়ের মানুষেরা যখন রিকশা চালিয়ে কোনোভাবে খাবার জোগাড়ের চেষ্টা করছেন, সরকার তখন তাদের পেটে লাথি মারতে চাইছে পুলিশ বাহিনী বা তাদের তথাকথিত প্রশাসনের মাধ্যমে। একটা সরকার কতটা জনগণবান্ধব তার প্রমাণ পাওয়া যায় সাধারণ মানুষকে উন্নয়ন প্রকল্পে সংযুক্ত করতে পারছে কি না তার ভিত্তিতে। যেক্ষেত্রে এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। জনগণের ট্যাক্স দিয়ে এতসব উন্নয়ন করে জনগণের পেটেই লাথি মারছে এ সরকার।



























