ইসকনের আগ্রাসন থেকে চট্টগ্রামের প্রবর্তক ‘সংঘ’ রক্ষার আবেদন সংগঠনের কর্মকর্তাদের
- আপডেট সময় : ০৫:৫১:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
‘ইসকন’ নামধারী সংঘবদ্ধ সন্ত্রাসীদের আগ্রাসন থেকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রবর্তক ‘সংঘ’ রক্ষার আবেদন জানিয়েছেন সংগঠনের কর্মকর্তারা।
সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে প্রবর্তক সংঘের আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক তিনকড়ি চক্রবর্তী। তার অভিযোগ, ২০০৩ সালে মন্দীর স্থাপনের পাশাপাশি হিন্দু ধর্মের প্রচার ও প্রসারে প্রবর্তক সংঘের সঙ্গে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে সংঘের নিজস্ব পাহাড়ের একটি অংশ ব্যবহার করার অনুমতি নেয় ‘ইসকন’ । কিন্তু ধীরে ধীরে তারা পুরো সম্পত্তিই দখলের পাঁয়তারা শুরু করেছে। একইসাথে মন্দীর স্থাপনসহ বিভিন্ন কথা বলে ভক্তদের কাছ থেকে মোটা অংকের টাকা তুলে আত্মসাৎ করছে সংগঠনটি। এসময় ইসকনকে জঙ্গী সংগঠন মন্তব্য করে গেরুয়া বসনধারী সন্ত্রাসীদের হাত থেকে এতিম ও অসহায় মানুষদের নিয়ে কাজ করা শতবর্ষী প্রাচীন সংগঠন প্রবর্তক সংঘকে রক্ষায় সবার সহযোগিতা চান তিনি।






















