পানি নিষ্কাশন ব্যবস্থা না রেখেই চলছে তুলাই নদী খননের কাজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩০:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
পানি নিষ্কাশন ও নদী পারাপারের ব্যবস্থা না করেই দিনাজপুরের তুলাই নদী খননের কাজ চলছে। এতে আসন্ন বর্ষায় ফসলের আবাদ নিয়ে শংকিত নদী পারের হাজার হাজার কৃষক।
২০১৯ সালের নভেম্বরে শুরু হয় তুলাই নদী খননের কাজ ।এরই মধ্যে শেষ হয়েছে খননের সিংহভাগ । তবে নদীর দুই ধারে মাটি ঢিবি করে রাখায় এবং নদী পারাপারের ব্যবস্থা না থাকায় ফসল বুনা নিয়ে চিন্তিত কৃষক।
বর্ষায় ফসলি জমি থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়নি। এছাড়া নদীর দুকুল ছাপিয়ে মাঝারি ধরনের বন্যার আশংকায় রয়েছেন কৃষকরা।
বিআইডব্লিউটি এর সহকারী প্রকৌশলী বলেছেন, কৃষকদের সমস্যাগুলো মাথায় রেখে পানি নিষ্কাশন ও নদী পারাপারের ব্যবস্থা করা হবে।
তবে এ নিয়ে কথা বলতে নারাজ স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। এ প্রকল্প নিয়ে তাদের কোনো জবাবদিহিতা নেই বলে মন্তব্য পানি বোর্ডের নির্বাহী প্রকৌশলীর।






















