চাঁদপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১
- / ১৬৪১ বার পড়া হয়েছে
কেন্দ্রীয় যুবলীগের উদ্যোগে চাঁদপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
দুপুরে মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর স্কুল মাঠে এই বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাঈনুল হোসেন খান নিখিল। অনুষ্ঠানে উপজেলার ৪৩টি স্কুল, কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠানসহ দলীয় নেতা-কর্মীদের মাঝে ১২শ’ ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা তুলে দেয়া হয়। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দসহ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



























