আলাদা সড়ক দুর্ঘটনায় বগুড়া, ঝিনাইদহ ও দিনাজপুরে ৬ জন নিহত
- আপডেট সময় : ০৬:০১:০০ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
- / ১৭২৪ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় বগুড়া, ঝিনাইদহ ও দিনাজপুরে ৬ জন নিহত। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন।
ঢাকা থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের একটি বাস মহাসড়কের বগুড়ার শেরপুর উপজেলার দশমাইলে পৌঁছলে ঢাকাগামী সৃষ্টি পরিবহনের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সৃষ্টি পরিবহনের চালক ও সুপারভাইজার মারা যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরো দু’জন।
ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের আড়–মুখী গ্রামের ট্রাক্টরের চাপায় মহিদুল বিশ্বাস নামের এক কৃষক নিহত হয়েছেন। সকালে বাড়ি থেকে গ্রামের মাঠে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে মাটি বোঝাই ট্রাক্টর রাস্তায় ওঠার সময় মহিদুল চাপায় দেয়।
এদিকে, দিনাজপুর সদরের বটতলী এলাকায় কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে মোস্তফা কামাল নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। সকাল ১০টায় উপজেলার বটতলী ট্রাক টার্মিনালের পাশে চেহেলগাজী মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

























