৫ বছরেও চালু হয়নি সিরাজগঞ্জের ট্রাক চালকদের বিশ্রামাগার
- আপডেট সময় : ০৩:০৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে নির্মাণের ৫ বছর পরও চালু হয়নি দূরপাল্লার পণ্যবাহী ট্রাকচালক ও সহকারীদের জন্য বিশ্রামাগার। পার্কিং, শয়নকক্ষ, ক্যান্টিন, গোসলখানা, নামাজের জায়গা, প্রাথমিক চিকিৎসা সেবা কক্ষ ব্যবহারের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন গাড়িচালক ও সহকারীরা। দ্রুতই ট্রাক টার্মিনাল চালুর আশ্বাস দিলো সড়ক বিভাগ।
২০২০ সালে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়ায় ১৩ একর জায়গার উপর গড়ে তোলা হয় ট্রাক টার্মিনাল তথা বিশ্রামাগার।
নির্মাণের ৫ বছরেও চালু হয়নি ট্রাক টার্মিনাল বিশ্রামাগার। এখন ধান শুকানো আর গরু রাখার কাজে ব্যবহার করছে স্থানীয়রা। আর রাতে মাদকসেবীদের আস্তানায় পরিণত হয়েছে।
র্দীঘদিন পরে থাকায় চুরি হয়ে যাচ্ছে ভবনের বিভিন্ন জিনিসপত্র। ট্রাক চালকেরা বলছে, বাধ্য হয়ে হোটেলের সামনে অথবা রাস্তার উপর ট্রাক রেখে বিশ্রাম নিতে হচ্ছে তাদের।
দ্রুত বিশ্রামাগারটি চালুর দাবি জানিয়েছেন জেলা ট্রাক এবং কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা।
এ দিকে দ্রুতই চালু করা হবে বলে আশ্বাস দিয়েছেন সিরাজগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী।
বিশ্রামাগারটির জন্য প্রথমে নির্মাণ ব্যয় ধরা হয়েছিলো ৪২ কোটি ৮০ লাখ টাকা। পরবর্তিতে আরো কিছু কাজ বর্ধিত করে, ১৩ কোটি টাকা ব্যয় বাড়ানো হয় বলে জানিয়েছে সড়ক বিভাগ।























