২শ’ ২৯ বস্তা সরকারি ত্রাণের চাল পাবনায় আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৩৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০
- / ২০৩৫ বার পড়া হয়েছে
২শ’ ২৯ বস্তা সরকারি ত্রাণের চালসহ পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কোরবান আলী সরদারকে আটক করেছে রেব।
রেব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, ইউপি চেয়ারম্যান কোরবান আলী সরকারি ত্রাণের চাল দুস্থদের মাঝে বিতরণ না করে অসৎ উদ্দেশ্যে ইউনিয়নের বাঁধেরহাট এলাকায় নিজস্ব গোডাউনে মজুত করেছে– এমন সংবাদের ভিত্তিতে গেল রাতে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা কোরবান আলীকে আটক ও তার গোডাউন থেকে ২শ’ ২৯ বস্তা সরকারি ত্রাণের চাল উদ্ধার করা হয়েছে।



























