১২ ঘণ্টা পর গেলরাত সাড়ে ১২টায় সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক
- আপডেট সময় : ১২:১২:৩৮ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
- / ১৬৩৯ বার পড়া হয়েছে
১২ ঘণ্টা পর গেলরাত সাড়ে ১২টায় সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে ।হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হওয়া ট্রেনটিও উদ্ধার করা হয়েছে।
শাহজীবাজার স্টেশন মাস্টার কাইয়ুম ইসলাম জানান, আখাউড়া ও মৌলভীবাজারের কুলাউড়া থেকে দু’টি উদ্ধারকারী ট্রেন সন্ধ্যায় দুর্ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ চেষ্টা শেষে রাত সাড়ে ১১টায় দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার করা সম্ভব হয়।এরপর লাইন মেরামত শেষে রাত সাড়ে ১২টায় ট্রেন চলাচল শুরু করে। এদিকে দুর্ঘটনার তদন্তে দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এর একটি কেন্দ্রীয় তদন্ত কমিটি। এ কমিটির প্রধান করা হয়েছে বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম পূর্বের প্রধান প্রকৌশলী মো. সুবক্তগীনকে। চার সদস্যবিশিষ্ট এ কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন শাহজীবাজার রেল স্টেশনের নিকট পৌঁছলে এর ৪টি বগি লাইনচ্যুত হয়। এ সময় বগিগুলোর মধ্যে ২টি তেলের ট্যাংক লিকেজ হয়ে ডিজেল পড়তে থাকে।


























