১১ ঘন্টা পরে খুলনার সাথে সারাদেশের ট্রেন চলাচল শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৯:০৯ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
- / ১৬৭১ বার পড়া হয়েছে
১১ ঘন্টা পরে খুলনার সাথে সারাদেশের ট্রেন চলাচল শুরু হয়েছে।
সোমবার রাত পৌঁনে একটার দিকে চুয়াডাঙ্গার উথলীতে মালবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। সকাল ৮ টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে কাজ শুরু করে। এ ঘটনার পর উথলী রেলওয়ে স্টেশনের পাশে দর্শনা, আনছারবাড়িয়া ও সাবদালপুর স্টেশনে চারটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে। স্টেশন মাস্টার মোহাম্মদ আলী জানান, খুলনা থেকে ডিজেল ভর্তি করে নাটোরের উদ্দেশ্যে ৩০টি বগি নিয়ে মালবাহী ট্রেনটি উথলী রেলওয়ে স্টেশনে আসে। দু’নম্বর লাইন থেকে এক নম্বরে ঢোকার সময় ৪বগি লাইনচ্যুত হয়। তিনি আরও জানান, ১১ ঘন্টা চেষ্টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।



























