স্প্যানিশ লা লিগায়- জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
স্প্যানিশ লা লিগায়- জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে আলাভেসকে ২-১ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। আরেক ম্যাচে ওসাসুনার বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে বিলবাও।
সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রিয়াল মাদ্রিদ ও আলাভেস। তবে এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের ৩০ মিনিটে দলের লিড এনে দেন কিলিয়ান এমবাপ্পে। প্রথমার্ধে লিড ধরে রাখার পর ৫০ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের চোখ ধাধানো গোলে ব্যবধান দ্বিগুণ করে আলভারো আরবেলোয়ার শিষ্যরা। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আলাভেসের টনি মার্টিনেজ গোল পেলেও ২-১ গোলের স্বস্তির জয়ে মাঠে ছাড়ে রিয়াল মাদ্রিদ। তাতে শীর্ষে থাকা বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়েছে লস ব্লাঙ্কোসরা। ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল। এক ম্যাচ কম খেলে ৭৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা।






















