০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

সুনামগঞ্জে বজ্রপাত এখন এক নীরব ঘাতকের নাম

এস. এ টিভি
  • আপডেট সময় : ০১:৫১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / ১৯২৬ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জে বজ্রপাত এখন এক নীরব ঘাতকের নাম। গত এক দশকে এই জেলায় প্রাণ হারিয়েছেন প্রায় দুই শতাধিক মানুষ। প্রতি বছরই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, যার সবচেয়ে বড় শিকার হাওরাঞ্চলের কৃষক ও জেলেরা। বিশেষজ্ঞরা একে জলবায়ু পরিবর্তনের প্রভাব বললেও, হাওরবাসীর দাবি—সুরক্ষায় নেই পর্যাপ্ত সরকারি উদ্যোগ।

প্রকৃতির অপরূপ সৌন্দর্যের আড়ালে সুনামগঞ্জ যেন এক মৃত্যুপুরী। এখানে আকাশ মেঘলা হলেই বুক কাঁপে হাওরপারের মানুষের। পরিসংখ্যান বলছে, গত ১০ বছরে বজ্রপাতে এই জেলায় প্রাণ গেছে দুই শতাধিক মানুষের। চলতি বছরের শুরুতেই সেই তালিকায় যোগ হয়েছে আরও ১৩টি নাম।

মার্চ থেকে মে—বোরো ধান কাটার এই মৌসুমে বজ্রপাতের তীব্রতা থাকে সবচেয়ে বেশি। জীবন জীবিকার তাগিদে ঝড়-বৃষ্টির মধ্যেও খোলা হাওরে থাকতে হয় কৃষকদের। আর এই অনাবৃত প্রান্তরই তাদের বজ্রপাতের সহজ শিকারে পরিণত করে।

প্রাকৃতিক এই দুর্যোগ ঠেকানো সম্ভব না হলেও সচেতনতা বাড়লে প্রাণহানি কমানো সম্ভব বলে মনে করে স্থানীয় প্রশাসন।তবে কেবল সচেতনতা নয়, হাওরের মাঝখানে জরুরি আশ্রয়কেন্দ্র তৈরির দাবি দীর্ঘদিনের।

কৃষক ও জেলেদের রক্ষায় এবার আধুনিক প্রযুক্তির ব্যবহারের আশ্বাস মিলেছে। জনপদটিকে নিরাপদ করতে হাওরে বজ্র নিরোধক দণ্ড ও আশ্রয়কেন্দ্র নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য।

বজ্রপাতে মৃত্যুর এই মিছিল থামাতে দ্রুত কার্যকর পদক্ষেপ চায় হাওরবাসী। মেঘের গর্জনে যেন আর কোনো মায়ের কোল খালি না হয়—এমনটাই প্রত্যাশা সবার।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তথ্য উপদেষ্টা আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয় অনলাইন ডেস্ক প্রকাশ: ০৬ অক্টোবর, ২০২৬ ১২:৫২ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়The City Bank powerful banking App City Touch সংগৃহীত ছবি আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন বা রিকনসিলিয়েশন অসম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, ‌‌‘দেশের অনেক মানুষ এখনো আওয়ামী লীগকে সমর্থন করেন। তারা বাংলাদেশেরই নাগরিক। আওয়ামী লীগের সক্রিয় কর্মী-সমর্থকদের সঙ্গে পুনর্মিলনের উদ্যোগ নেওয়া খারাপ কোনো ধারণা নয়, বরং এমন উদ্যোগ হলে ভালো হতো। তবে রিকনসিলিয়েশনের আগে এর মৌলিক ভিত্তি কী হবে, সেটি নিশ্চিত করা জরুরি।’ মঙ্গলবার (৬ অক্টোবর) তিনি এসব কথা বলেন। আরো পড়ুন ভারতে অনুপ্রবেশের চেষ্টা ৭ তরুণের, আটক ৪ ভারতে অনুপ্রবেশের চেষ্টা ৭ তরুণের, আটক ৪ তিনি বলেন, ‘মাঝখান থেকে কেউ যদি রিকনসিলিয়েশন চান এবং মনে করেন এটি ভালো উদ্যোগ, তাহলে আমারও মনে হয় এটি ভালো। তাদের উচিত আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলে রিকনসিলিয়েশন শুরুর মৌলিক জায়গাটি নিশ্চিত করতে হবে। সেটি হলে এ নিয়ে আলোচনা হতে পারে। ’ জাহেদ উর রহমান বলেন, শুধু আলোচনার মাধ্যমে রিকনসিলিয়েশন শুরু করলেই হবে না। এর জন্য প্রয়োজনীয় মৌলিক শর্ত ও পারস্পরিক অবস্থান স্পষ্ট করা জরুরি। আওয়ামী লীগ সেই জায়গায় এগিয়ে এলে পুনর্মিলন নিয়ে আলোচনা করা সম্ভব। তথ্য উপদেষ্টা বলেন, পুনর্মিলনের উদ্যোগ সফল করতে আওয়ামী লীগকেই প্রথমে এগিয়ে আসতে হবে। দলটিকে নিজেদের দায় স্বীকার করতে হবে।

সুনামগঞ্জে বজ্রপাত এখন এক নীরব ঘাতকের নাম

আপডেট সময় : ০১:৫১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬