সিটি কর্পোরেশনসহ সকল নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সক্ষম : আইজিপি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
- / ২২০৯ বার পড়া হয়েছে
পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, জাতীয় নির্বাচনের আগে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে।
দুপুরে, সিলেটে পুলিশ লাইনসে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি। আইজিপি আরো বলেন, সিটি কর্পোরেশনসহ সকল নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সক্ষম। এছাড়া প্রধানমন্ত্রীর জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে পুলিশ সকলকে সংগে নিয়ে জঙ্গি ও সন্ত্রাস দমনে সক্ষম বলে জানান তিনি। গুজব নিরসনে পুলিশ কাজ করছে উল্লেখ করে আইজিপি বলেন, কেউ গুজব রটানোর অপচেষ্টা করলে প্রচলিত আইনেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।






















