সাতক্ষীরায় ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৫৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
পয়লা বৈশাখে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। খেলা ঘিরে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে উৎসবের লোকালয়ে পরিণত হয়। খেলা দেখতে ভীড় করেন আশপাশের এলাকার হাজারো মানুষ। দীর্ঘদিন পর এ ধরনের আয়োজন দেখে খুশী দর্শকরা।
বাদ্যের তালে তালে খেলোয়াড়দের নানা কসরত। এর পরই একে অন্যের উপর আক্রমণ। সেই আক্রমণ রুখে দিয়ে পাল্টা আক্রমণের মধ্য দিয়ে চলে প্রতিযোগিতা। এমন লাঠিযুদ্ধে মুগ্ধ উপস্থিত দর্শকরা। নারী-শিশুসহ নানা বয়সী দর্শক দূর-দূরান্ত থেকে ছুটে আসেন এই খেলা দেখতে।
পয়লা বৈশাখ উপলক্ষে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসন আয়োজিত আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা উপভোগ করেন শত-শত মানুষ। লাঠি খেলাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ছিল উৎসবের আমেজ। দীর্ঘদিন পর এই খেলা দেখে এর নিয়মিত আয়োজনের দাবী তাদের।
গ্রামবাংলার আবহমান ঐতিহ্য ধরে রাখা ও মানুষকে বিনোদন দিতেই এ আয়োজন বলে জানান জেলা প্রশাসক।
গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠিখেলা মানুষের পারস্পারিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ায়। মনোমুগ্ধকর এই খেলার খেলোয়াড়দের উৎসাহ দিয়ে ঐতিহ্য ধরে রাখতে সরকারের কাছে প্রয়োজনীয় সহযোগিতার দাবি স্থানীয়দের।





















