সাকিব আল হাসানের ব্যাংক হিসাব জব্দ
- আপডেট সময় : ০২:৩৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
- / ৭০৭৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যাংক অ্যাকাউন্টে স্থিতাবস্থা জারি করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ।
এর আগে গত ২ অক্টোবর পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে সাকিব আল হাসান, তার স্ত্রী উম্মে আহমেদ শিশির ও তার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য তলব করে বিএফআইইউ। এরপর তদন্ত শেষে সরকারের নির্দেশে এই অ্যকাউন্ট স্থিতাবস্থা জারির সিদ্ধান্ত হয়।এ মুহূর্তে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ পর্যন্ত তার না খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত আর মাঠে নামা হয় কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইতোমধ্যেই টেস্ট ও টি টুয়েন্টি থেকে অবসর নিয়েছেন সাকিব। ২০২৪ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সরকারের মনোনয়ন নিয়ে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আদাবর থানায় একটি হত্যা মামলায় আসামি করা হয় সাকিব আল হাসানকে।

























