শ্রীলঙ্কান স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল: ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪
- / ১৮৭৫ বার পড়া হয়েছে
কোটা আন্দোলনকে ঘিরে কারফিউ জারি না করলে শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, অভ্যুত্থানের উপর ভর করে ক্ষমতা দখল করতো হাওয়া ভবনের যুবরাজ।দুপুরে দলের তেজগাঁও কার্যালয়ে এক অনুষ্ঠানে একথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। কোটা সংস্কার আন্দোলন ও সহিংসতায় ড. মুহাম্মদ ইউনূসসহ যারা বিবৃতি দিয়েছেন তাদের সম্ভাব্য সম্পৃক্ততা খতিয়ে দেখা হবে বলে জানান ওবায়দুল কাদের।
তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সুবিধাবঞ্চিত পরিবারের জন্য খাদ্য বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা জেলা আওয়ামী লীগ।এতে যোগ দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের কেন্দ্রীয় নেতারা।























