শেখ হাসিনার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫০:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
- / ২২৭৩ বার পড়া হয়েছে
জুলাই-আগস্ট গণহত্যার মামলায় ১৭ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে শুনানির পর এই নির্দেশ দেন। পাশাপাশি শেখ হাসিনাকে কেন গ্রেফতার করা গেলো না, তা নিয়ে প্রসিকিউশনের প্রতি উষ্মা প্রকাশ করেছে ট্রাইব্যুনাল। আদালতে প্রাথমিক তদন্তে নিপীড়নের পটভূমি পাওয়া গেছে বলে ট্রাইব্যুনালে উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর।



























