০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

শুক্রবার প্রেক্ষাগৃহে ‘মানুষটিকে দেখ’

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৬:২২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • / ১৫৩০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহান মে দিবস উপলক্ষে আজ ১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বক্তব্যধর্মী চলচ্চিত্র ‘মানুষটিকে দেখ (See The Person)’। সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি)-এর অর্থায়নে নির্মিত এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন গাজী রাকায়েত এবং প্রযোজনা করেছেন হুমায়ূন ফরিদ।

সিনেমার প্রযোজক হুমায়ূন ফরিদ বলেন, ১ মে (শুক্রবার) রাজধানীর যমুনা ব্লকবাস্টার সিনেমাসে ছবিটি মুক্তি পাবে। মুক্তিকে সামনে রেখে আগামীকাল বৃহস্পতিবার একই প্রেক্ষাগৃহে সকাল ১০টা ৩০ মিনিটে ‘মিট দ্য প্রেস’ আয়োজন করা হবে। এরপর সকাল ১১টা ৩০ মিনিটে আমন্ত্রিত অতিথিদের জন্য বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয়েছে।

সিনেমাটি প্রসঙ্গে প্রযোজক হুমায়ুন ফরিদ জানান, সমাজ থেকে কুসংস্কার দূর করা এবং গণসচেতনতা তৈরির লক্ষ্য নিয়ে নির্মিত ‘মানুষটিকে দেখ’।

চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাশনা শারমিন কেমি, তাহমিদ আরেফিন হক, তারিক আনাম খান, মিলি বাশার, মামুনুর রশীদ, রহমত আলী, গাজী রাকায়েত, শতাব্দী ওয়াদুদ, লারা লোটাস, এহসানুর রহমান, ইকবাল হোসেন, কাজী নওশাবা, রাজীব সালেহীন, শর্মীমালা, হুমায়ূন ফরিদ, মৃণাল দত্ত, আনন্দ খালেদ, তাহমিনা মোনা, আদনান বাঙালী, মিজানুর রহমান, নমিতা দাস, মীর বরকত, অনিক খান, হোসনে আরা, রিয়াদ, আরিফ, মোহন ও ভ্যালেরি অ্যান টেইলর।

ছবিটির চিত্রনাট্য লিখেছেন ইংরেজ লেখক, প্রযোজক ও পরিচালক এলসপেথ ওয়েলডি। সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেরিব্রাল পালসি নিয়ে নির্মিত এই চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্র ফরিদা আহমেদ—যিনি শারীরিকভাবে প্রতিবন্ধী হলেও মানসিকভাবে দৃঢ়চেতা। সমাজের অবহেলা ও কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করে নিজের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামই উঠে এসেছে তার গল্পে।

এ যাত্রায় তাকে সহায়তা করে ফিরোজ মালমুদ নামের এক তরুণ, যার সঙ্গে গড়ে ওঠে সম্পর্ক। তবে সেই সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়ায় পারিবারিক ও সামাজিক বাস্তবতা—এভাবেই গল্পে আসে নাটকীয় মোড়।

ছবিটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন নির্মাতা গাজী রাকায়েত। তিনি বলেন, “এটি আমার তৃতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে ‘মৃত্তিকা মায়া’ ও ‘গোর – The Grave’ দর্শকপ্রিয়তা অর্জনের পাশাপাশি জাতীয় পুরস্কার পেয়েছে। আশা করি, ‘মানুষটিকে দেখ’ও দর্শকদের ভালো লাগবে।”

চলচ্চিত্রটির শিল্প নির্দেশনায় রয়েছেন উত্তম গুহ, সিনেমাটোগ্রাফি করেছেন শেখ রাজিবুল ইসলাম, আবহসঙ্গীত পরিচালনা করেছেন সৈয়দ সাবাব আলী আরজু। সম্পাদনা করেছেন প্রিন্স সজল এবং কালার গ্রেডিং করেছেন সৌরভ দাস।

উল্লেখ্য, ‘মানুষটিকে দেখ’-এর ট্রেইলার ইতোমধ্যে ফেসবুক ও ইউটিউবে প্রকাশিত হয়েছে এবং দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। গত বছরের ডিসেম্বরে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পায়।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শুক্রবার প্রেক্ষাগৃহে ‘মানুষটিকে দেখ’

আপডেট সময় : ০৬:২২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬