০৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

শিশুদের ভিন্নধর্মী রহস্যময় অভিযানের গল্প নিয়ে আসছে ‘গুপ্তধনের খোঁজে’

এস. এ টিভি
  • আপডেট সময় : ১১:৫৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • / ১৬৮৫ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের শিশু-কিশোর চলচ্চিত্রে নতুন সম্ভাবনার বার্তা নিয়ে আসছে বহুল প্রতীক্ষিত পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ অ্যাডভেঞ্চার চলচ্চিত্র গুপ্তধনের খোঁজে। রহস্য, ইতিহাস, বন্ধুত্ব, সাহসিকতা এবং রোমাঞ্চকর অভিযানের গল্পে নির্মিত এই চলচ্চিত্রটি ইতোমধ্যেই দর্শকদের মাঝে কৌতূহল ও আগ্রহের সৃষ্টি করেছে।

চলচ্চিত্রটির গল্প আবর্তিত হয়েছে চার শিশু-কিশোর উৎস, আয়ান, অতশী ও তূর্যকে ঘিরে। একটি শিক্ষা সফরে গিয়ে তারা জানতে পারে প্রায় আটশো বছর আগে হারিয়ে যাওয়া চেঙ্গিস খানের গুপ্তধনের রহস্যময় কাহিনি। উৎসের অদ্ভুত স্বপ্ন, আয়ানের কৌতূহল, অতশীর বিজ্ঞানমনস্কতা এবং তূর্যের মজার স্বভাব মিলিয়ে তারা গোপনে বেরিয়ে পড়ে গভীর জঙ্গলে সেই গুপ্তধনের খোঁজে।

চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন ‘একজীবন’ খ্যাত মডেল ও অভিনেতা অন্তু করিম। প্রযোজনা প্রতিষ্ঠানে রয়েছে পেন্টাগণ ফিল্মস আর সহ-প্রযোজক হিসেবে যুক্ত রয়েছে এম এস মাল্টিমিডিয়া।

নির্মাতা সূত্রে জানা যায়, এটি শুধুমাত্র একটি বিনোদনমূলক চলচ্চিত্র নয় বরং শিশুদের কল্পনাশক্তি, সাহসিকতা এবং দলগত বন্ধনের শক্তিকে তুলে ধরা হয়েছে গল্পের প্রতিটি ধাপে। রহস্যময় মানচিত্র, অজানা সংকেত, হারিয়ে যাওয়া ইতিহাস এবং বিপজ্জনক অভিযানের মধ্য দিয়ে এগিয়ে যাবে চলচ্চিত্রটির কাহিনী।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন  ওমর তন্ময় ফিয়ান, সৌহার্দ্য চৌধুরী, যায়ান মুহাম্মদ রুয়াইফি, তাহানি শামস নাওমি, ইরফান রহমান, নুসরাত আফরীন ইয়ুমনা(লাক্স সুপারস্টার ২০২৬), মো. মনিরুল ইসলাম, নিশক তারেক আজিজ, রুহনাজ নাওয়ার কাশফি, মো. জুবায়ের ইসলাম (তালহা), সাইফ খান, মনিরুজ্জামান মনি, আফিফ খান, নিরব হাসান মুন্না, মিজান রহমান, আব্দুল্লাহ আল মামুন, প্লাবন আহমেদ, লাকি চন্দ এবং মোহাম্মদ শামস উদ্দিন প্রমুখ।

চলচ্চিত্রটির গল্প লিখেছেন অন্তু করিম। চিত্রনাট্য করেছেন নিজাম ইউ খান, রাইসুল ইসলাম অনিক এবং রাসিদুর রহমান। পরিচালনায় রয়েছেন তরুণ নির্মাতা রাইসুল ইসলাম অনিক। চিত্রগ্রহণ করেছেন হাসান জুয়েল।

প্রযোজক অন্তু করিম বলেন, “বাংলাদেশে শিশুতোষ চলচ্চিত্রের বিশাল সম্ভাবনা রয়েছে। আমরা চাই নতুন প্রজন্ম বাংলা ভাষায় এমন গল্প দেখুক যা তাদের আনন্দ দেবে ভাবাবে এবং অনুপ্রাণিত করবে। ‘গুপ্তধনের খোঁজে’ সেই স্বপ্ন থেকেই নির্মিত।”

পরিচালক রাইসুল ইসলাম অনিক জানিয়েছেন, দেশের বিভিন্ন মনোরম ও বৈচিত্র্যময় লোকেশনে চলচ্চিত্রটির শুটিং সম্পন্ন হয়েছে। পাশাপাশি সিনেমাটির ভিজ্যুয়াল উপস্থাপনা, ব্যাকগ্রাউন্ড মিউজিক ও সিনেমাটোগ্রাফিতেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে দর্শকরা বড় পর্দায় আন্তর্জাতিক মানের অ্যাডভেঞ্চারধর্মী অভিজ্ঞতা উপভোগ করতে পারেন।

সংশ্লিষ্টদের মতে, বাংলা শিশুতোষ চলচ্চিত্রের বর্তমান প্রেক্ষাপটে ‘গুপ্তধনের খোঁজে’ একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে যাচ্ছে। শিশু-কিশোরদের পাশাপাশি পরিবারভিত্তিক দর্শকরাও সিনেমাটি উপভোগ করবেন বলে আশাবাদ নির্মাতাদের। খুব শীঘ্রই দেশে এবং আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতারা।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিশুদের ভিন্নধর্মী রহস্যময় অভিযানের গল্প নিয়ে আসছে ‘গুপ্তধনের খোঁজে’

আপডেট সময় : ১১:৫৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬