রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বসছে দ্বিতীয় চুল্লি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
- / ২২৭৭ বার পড়া হয়েছে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক চুল্লি বসছে আগামীকাল। এতে করে এই মেগা প্রকল্পের অবকাঠামো নির্মাণ কাজ ৫৫ শতাংশ শেষ হচ্ছে।
প্রকল্প পরিচালক জানান, আগামী বছরই কেন্দ্রে মূল জ্বালানি ইউরেনিয়াম চলে আসবে। নির্ধারিত ২০২৪ সালেই উৎপাদনে আসবে প্রথম ইউনিট। বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে এক হাজার ২০০ মেগাওয়াট ২০২৩ এর শেষের দিকে উৎপাদনে যাবে। একই পরিমাণ বিদ্যুৎ মিলবে দ্বিতীয় ইউনিট থেকে ২০২৪ এর শেষ দিকে। পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মাণাধীন দেশের সর্ববৃহৎ প্রকল্পে রাশিয়ার অর্থায়ন, ডিজাইন ও কারিগরি সহায়তায় ভিভিআর-১২০০ মডেলের দুটি পারমাণবিক চুল্লি স্থাপন হবে। ২০১৭ সালে প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর থেকে নিরবচ্ছিন্নভাবে প্রকল্পের কাজ এগিয়ে চলেছে।

















