রাজধানীতে সানা সাফিনাজ-এর দ্বিতীয় আউটলেটের উদ্বোধন
- আপডেট সময় : ০৩:২৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / ১৫২৪ বার পড়া হয়েছে
বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড সানা সাফিনাজ-এর বাংলাদেশে দ্বিতীয় আউটলেটের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে সেন্টারপয়েন্ট শপিং মল-এ। জমকালো এই গ্র্যান্ড ওপেনিং আয়োজনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ওহিদুল হক চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর ফারহানা আক্তার, ডিরেক্টর সোহেল চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের মাননীয় হাই কমিশনার ইমরান হায়দার।
নতুন এই সানা সাফিনাজ আউটলেটে ক্রেতাদের জন্য থাকছে এক্সক্লুসিভ ঈদ কালেকশন, বাহারি রঙের পোশাক, মসলিন, প্রিমিয়াম শার্ট, এসেনশিয়াল কালেকশনসহ নানা আকর্ষণীয় ফ্যাশন সামগ্রী। আধুনিক ডিজাইন ও আন্তর্জাতিক মানের ফ্যাশনের সমন্বয়ে সাজানো হয়েছে পুরো আউটলেটটি।
গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে সকল ক্রেতাদের জন্য থাকছে ফ্ল্যাট ৩০ শতাংশ ডিসকাউন্ট, যা চলবে ১৫ মে থেকে ১৭ মে পর্যন্ত মোট তিন দিন। ফ্যাশনপ্রেমীদের জন্য সানা সাফিনাজ-এর এই নতুন আয়োজন হয়ে উঠবে অনন্য এক শপিং অভিজ্ঞতা।



























