যে কোন ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৩:০৩ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
- / ১৯৮৯ বার পড়া হয়েছে
দেশে যে কোন ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার রায় কার্যকর হবেই।
দুপুরে, বরিশাল পুলিশলাইন্সে আইনশৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও উৎসবমুখর করতে মাঠ প্রশাসনকে সব ধরনের প্রস্তুতি নেবার নির্দেশ দেয়া হয়েছে। দেশের মানুষ নির্বাচনমুখি জানিয়ে সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশের পরিস্থিতি এখনো ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। পুলিশের মনোভাব ও মনোবলের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

























