ময়মনসিংহে বৃদ্ধা নূরজাহান হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৭:০৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / ১৭৬৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহে বৃদ্ধা নূরজাহান হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআই। হত্যাকাণ্ডে জড়িত রনি মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দুপুরে পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান জানান, মীরকান্দাপাড়ায় নারী সংক্রান্ত বিরোধের জেরে ২৮ জানুয়ারি রাতে নূরজাহানকে হত্যা করে রনি। এরপর মরদেহ খড়ের নিচে লুকিয়ে রেখে পালিয়ে যায় সে। এঘটনায় মামলা দায়ের হলে পিবিআই তথ্যপ্রযুক্তি সহায়তায় শম্ভুগঞ্জ এলাকা থেকে রনি মিয়াকে গ্রেপ্তার করে। রনি আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে বলেও জানায় পুলিশ।


























