মানিকগঞ্জ ও পটুয়াখালিতে দুইজনের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৫:২২ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১
- / ১৭১৮ বার পড়া হয়েছে
মানিকগঞ্জ ও পটুয়াখালিতে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মানিকগঞ্জের সাটুরিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে একটি লেবু ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুল আলম নিশ্চিত করে বলেন, সাটুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মহিউদ্দিনের হান্দুলিয়া গ্রামের একটি লেবু খেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় নিজ ঘরের ভেতরে ওড়না পেঁচানো অবস্থায় রুবেল হাওলাদার নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা উপজেলার মৌডুবি ইউনিয়নের মাঝের দেওর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত রুবেল ওই গ্রামের আব্দুর রহিম হাওলাদারের ছেলে।


























