মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ তদন্ত কর্মকর্তার জেরা
- আপডেট সময় : ০৮:২৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / ১৫২৪ বার পড়া হয়েছে
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে ইমাম হাসান তাইম হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ১১ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া তদন্ত কর্মকর্তা মো. আলমগীরের জেরা আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ জেরার দিন ধার্য রয়েছে।
এদিন তদন্ত কর্মকর্তাকে জেরা করবেন গ্রেপ্তার আসামিপক্ষ ও পলাতকদের হয়ে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা। এ ধাপ সম্পন্ন হলে মামলাটি যুক্তিতর্কের জন্য এগোবে। এর আগে, ২১ জুন তৃতীয় দফায় সাক্ষ্য দেন আলমগীর। তার জবানবন্দি শুরু হয় ১৫ জুন। সাক্ষ্যে মামলা সংক্রান্ত সব তথ্য-উপাত্ত তুলে ধরেন তিনি। একইসঙ্গে এ মামলায় ১১ জনকে আসামি করার প্রক্রিয়া নিয়েও ব্যাখ্যা দেন এই তদন্ত কর্মকর্তা। এ মামলায় গ্রেপ্তার দুজন হলেন- যাত্রাবাড়ী থানার তৎকালীন ওসি আবুল হাসান ও সাবেক এসআই শাহাদাত আলী।
























