মাদারীপুরের শিবচরে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০
- / ১৬৯৬ বার পড়া হয়েছে
মাদারীপুরের শিবচরে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলের আরেক আরোহী গুরুতর আহত হয়েছে।
গেলরাত ১০টার দিক জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ঘাট থেকে শাহাদাৎ খলিফা ও শাহিন বেপারী মোটরসাইকেলে করে করে বাড়ি যাওয়ার পথে ঢাকা-খুলনা মহাসড়কের বাখরেরকান্দি এলাকায় আসলে একটি স্পীডব্রেকারে ধাক্কা লেগে মোটরসাইকেলটি রাস্তায় পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের দু’জনকে চাপা দিলে শাহাদাৎ খলিফা ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় শাহিন বেপারীকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নিহত শাহাদাৎ জেলার শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের উত্তর বাঁশকান্দি গ্রামের হাচিলত খলিফার ছেলে।

















