০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার পাসপোর্ট পাওয়ার আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:২৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / ১৫২২ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শের পর ৩০ দিনের মধ্যে দেশে ফিরে আপিল করার সুযোগ ছিল। তবে শেখ হাসিনা সেই সুযোগ গ্রহণ করেননি। ফলে এখন আর তার আপিল করার আইনগত সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।

পাসপোর্ট চেয়ে দূতাবাসে লন্ডনের আইনজীবী প্রতিষ্ঠানের চিঠি

শেখ হাসিনার পাসপোর্টের আবেদন প্রসঙ্গে আমিনুল ইসলাম জানান, ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ নামে লন্ডনভিত্তিক একটি আইনজীবী প্রতিষ্ঠান ভারতের বাংলাদেশ দূতাবাসে চিঠি দিয়েছে। ওই চিঠিতে শেখ হাসিনার পাসপোর্টের আবেদন জানানো হয়েছে।

তবে শেখ হাসিনা নিজে এ আবেদন করেননি। তার দল বা নেতাকর্মীরাও আবেদন করেননি। বরং লন্ডনের ওই আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।

এ কারণে পররাষ্ট্রমন্ত্রী বিষয়টিকে হাস্যকর বলেছেন বলে জানান চিফ প্রসিকিউটর।

ভারতে অবস্থানের আনুষ্ঠানিক নথি পায়নি প্রসিকিউশন

শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন বলে বিভিন্ন তথ্য সামনে এসেছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো দলিলপত্র পাননি বলে জানান আমিনুল ইসলাম।

তিনি বলেন, ভারত সরকার জানিয়েছে, শেখ হাসিনার অনুরোধে মানবিক কারণে তাকে আশ্রয় দেওয়া হয়েছে। তবে বাংলাদেশে ফিরতে চাইলে তাকে ভারত সরকারের কাছে লিখিত আবেদন করতে হবে।

পাশাপাশি, শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে ভারত সরকারের কাছে কোনো লিখিত আবেদন করেছেন কি না, সে তথ্যও তাদের জানা নেই।

প্রত্যর্পণ চুক্তিতে দেশে ফেরার আহ্বান

শেখ হাসিনার বাংলাদেশে ফেরার বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, সত্যিকার অর্থে দেশে ফিরতে চাইলে ভারত সরকারের কাছে লিখিত আবেদন করতে হবে। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফেরত দেওয়ার অনুরোধ জানানোই সঠিক পন্থা।

তিনি আরও বলেন, দেশে ফেরার সদিচ্ছা থাকলে শেখ হাসিনা বিচার চলাকালে ফিরে এসে মামলা মোকাবিলা করতে পারতেন। একইভাবে রায়ের পর নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফিরে আপিল করার সুযোগও ছিল।

শেখ হাসিনার অডিও বক্তব্যের সত্যতা নিয়ে সন্দেহ

শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে আমিনুল ইসলাম বলেন, ভার্চুয়াল মাধ্যমে তার নিজের কোনো বক্তব্য এখন পর্যন্ত তারা পাননি।

অন্যদিকে, বিভিন্ন সময়ে প্রকাশিত অডিও বক্তব্যের সত্যতা নিয়েও সন্দেহ রয়েছে। এসব অডিও আদৌ শেখ হাসিনার কি না, তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শেখ হাসিনার পাসপোর্ট পাওয়ার আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

আপডেট সময় : ০৩:২৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬