ব্লুচিজ এখন ধানমন্ডিতে: প্রিমিয়াম ফ্যাশনের নতুন ঠিকানা
- আপডেট সময় : ০৫:৩২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / ১৭১৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের অন্যতম দ্রুতবর্ধমান ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ রাজধানীর ধানমন্ডিতে তাদের নতুন ফ্যাশন হাউসের শুভ উদ্বোধন করেছে। ২৭ জুন (শনিবার) অনুষ্ঠিত এই গ্র্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে দেশের আরও বেশি ফ্যাশনপ্রেমীর কাছে প্রিমিয়াম, আধুনিক ও স্টাইলিশ পোশাক পৌঁছে দেওয়ার যাত্রায় ব্লুচিজ আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ধানমন্ডির ফ্যাশনপ্রেমীরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন। নতুন ফ্যাশন হাউসে রয়েছে প্রিমিয়াম পাঞ্জাবি কালেকশন, এক্সক্লুসিভ ডিজাইনের ড্রেস, ওয়েস্টার্ন টপস, স্টাইলিশ শার্ট, নারীদের প্যান্ট, টি-শার্ট, ডেনিম, ওয়েস্টকোট, পোলো শার্ট, ক্যাজুয়াল ও ফরমাল পোশাকসহ আধুনিক ফ্যাশনের বিস্তৃত সংগ্রহ। প্রতিটি পোশাকে আধুনিক ট্রেন্ড, মানসম্মত ফেব্রিক, আরাম এবং নান্দনিক ডিজাইনের সমন্বয় নিশ্চিত করা হয়েছে, যাতে প্রতিটি মানুষ আত্মবিশ্বাসের সঙ্গে নিজের ব্যক্তিত্ব প্রকাশ করতে পারেন।
ব্লুচিজের প্রতিষ্ঠাতা ড. মো. কামরুজ্জামান বলেন, ‘ধানমন্ডিতে আমাদের নতুন ফ্যাশন হাউস উদ্বোধন ব্লুচিজের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। আমাদের লক্ষ্য সবসময়ই এমন ফ্যাশন তৈরি করা, যা ব্যক্তিত্বের স্বাতন্ত্র্য প্রকাশের পাশাপাশি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকেও সম্মান করে। আমরা বিশ্বাস করি, আমাদের নতুন কালেকশন গ্রাহকদের স্টাইল ও আত্মবিশ্বাসকে আরও সমৃদ্ধ করবে।’
গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে ব্লুচিজের সহ-প্রতিষ্ঠাতা সিমিন জামান এবং প্রধান পরিচালন কর্মকর্তা ফজলে রাব্বী উপস্থিত ছিলেন। তারা অতিথি, শুভাকাঙ্ক্ষী এবং ফ্যাশনপ্রেমীদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং নতুন ফ্যাশন হাউস ঘুরে দেখার আমন্ত্রণ জানান।
প্রিমিয়াম পাঞ্জাবি, এক্সক্লুসিভ নারীদের পোশাক, ওয়েস্টার্ন কালেকশন, স্টাইলিশ শার্ট, ডেনিম, ক্যাজুয়াল ও ফরমাল আউটফিট—সব মিলিয়ে ব্লুচিজ ধানমন্ডি ফ্যাশন হাউস সকল বয়সী ফ্যাশনসচেতন মানুষের জন্য হয়ে উঠেছে একটি নির্ভরযোগ্য গন্তব্য। উদ্ভাবনী ডিজাইন, প্রিমিয়াম মান, স্বাচ্ছন্দ্য এবং গ্রাহকসেবার প্রতিশ্রুতি নিয়ে ব্লুচিজ বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নতুন মানদণ্ড স্থাপন করে চলেছে।



























