০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

বিশ্বশক্তির চোখ এখন ইরানের সেন্ট্রিফিউজে

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৩:২১:১৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / ১৫৩১ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান, ইরান যেন উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ত্যাগ করে এবং পারমাণবিক অস্ত্র নির্মাণ প্রতিরোধ করতে আরও সমৃদ্ধকরণ থেকে বিরত থাকে। আর ইরান জোর দিয়ে বলেছে যে, বেসামরিক উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার তাদের রয়েছে এবং তারা বোমা তৈরির চেষ্টার কথা অস্বীকার করেছে।

ট্রাম্প প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ওয়াশিংটনের অলঙ্ঘনীয় শর্তগুলোর মধ্যে রয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা, প্রধান সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো ভেঙে ফেলা, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম পুনরুদ্ধার করা এবং আঞ্চলিক মিত্রদের সম্পৃক্ত করে একটি বৃহত্তর উত্তেজনা প্রশমন কাঠামো মেনে নেওয়া।

কিন্তু এই সমৃদ্ধ ইউরেনিয়াম কী, এবং এটি কীভাবে পরিবহন করা হয়? কেনই বা এটা নিয়ে এত আলোচনা এত উদ্বেগ?

সমৃদ্ধ ইউরেনিয়াম হলো এমন ইউরেনিয়াম যাতে একটি নির্দিষ্ট আইসোটোপ—ইউরেনিয়াম ২৩৫—এর উচ্চতর অনুপাত যোগ করা হয়। প্রাকৃতিক ইউরেনিয়াম আকরিকের মধ্যে প্রায় ০.৭% ইউরেনিয়াম ২৩৫ এবং প্রায় ৯৯.৩% ভিন্ন একটি আইসো-টোপ ইউরেনিয়াম ২৩৮ থাকে।

রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের প্রলি-ফারেশন অ্যান্ড নিউক্লিয়ার পলিসি প্রোগ্রামের সিনিয়র রিসার্চ ফেলো দারিয়া ডলজি-কোভা বলেন, সমৃদ্ধ ইউরেনিয়ামের জন্য ইউ-২৩৫ প্রয়োজন, কারণ এটি ইউ-২৩৮ এর চেয়ে সহজে ভেঙে যায়। তিনি বলেন, “সমৃদ্ধকরণ বলতে এটাই বোঝায়, এর মাধ্যমে ইউরেনিয়াম ২৩৫-এর শতাংশ বাড়ানো হয়। এই ফিসাইল আইসোটোপটি ইউরেনিয়ামের মধ্যে একটি চেইন বিক্রিয়া টিকিয়ে রাখতে পারে।”

সমৃদ্ধ ইউরেনিয়াম শুধু পারমাণবিক অস্ত্রের জন্যই নয়, পারমাণবিক শক্তির জন্যও ব্যবহৃত হয়। শক্তি উৎপাদনের জন্য ইউরেনিয়ামে ৩-৫% ইউরেনিয়াম-২৩৫ থাকা প্রয়োজন, যা বেসামরিক পারমাণবিক চুল্লির জন্য নির্ধারিত মাত্রা।

ডলজি-কোভা ব্যাখ্যা করেন যে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অন্যান্য পদ্ধতি থাকলেও ইরান সেন্ট্রি-ফিউজ ব্যবহার করছিল। তিনি বলেন, “এটি একটি খুব লম্বা নল।”একাধিক সেন্ট্রি-ফিউজকে একসাথে যুক্ত করা হয়, যা “ক্যাসকেড” নামে পরিচিত। এরপর ইউরেনিয়াম হেক্সা-ফ্লুরাইড ইউরেনিয়ামের গ্যাসীয় রূপ এর মধ্যে প্রবেশ করানো হয়।

সেন্ট্রিফিউজগুলো অত্যন্ত উচ্চ গতিতে ঘোরে এবং সেই প্রক্রিয়ার সময়, এগুলো ধীরে ধীরে ইউরেনিয়াম-২৩৮ থেকে ইউরেনিয়াম-২৩৫-কে আলাদা করে। শক্তি উৎপাদনের জন্য সমৃদ্ধ ইউরেনিয়াম ৩-৫% নিয়মিতভাবে বিশ্বজুড়ে পরিবহন করা হয়।এই পদার্থটি পরিবহনের জন্য বিশেষায়িত কন্টেইনার এবং “অত্যন্ত সুরক্ষিত” বিশেষায়িত যানবাহন ব্যবহার করা হয়।

একই পরমাণু কখনো শান্তির আলো জ্বালায়, আবার কখনো ধ্বংসের ছায়া ফেলতে পারে। এই কারণেই একদিকে দেশগুলো বলছে “এটা আমাদের অধিকার”, আর অন্যদিকে বিশ্ব বলছে “এটা আমাদের জন্য হুমকি”।আর মাঝখানে দাঁড়িয়ে আছে সেই মৌলিক সত্যটা।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিশ্বশক্তির চোখ এখন ইরানের সেন্ট্রিফিউজে

আপডেট সময় : ০৩:২১:১৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬