বান্দরবানের ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে মিয়ানমারের এক কিশোর নিহত
- আপডেট সময় : ১১:৩৮:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- / ১৭৪২ বার পড়া হয়েছে
বান্দরবানে সীমান্তে মাইন বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার পার্বত্য জেলাটির ঘুমধুমের বাইশফাড়ি সীমান্তে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবি এর তুইঙ্গাঝিরি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার আন্তর্জাতিক শূন্য লাইনের নিকটবর্তী একটি পাহাড়ি জুমে কাজ করার সময় মিয়ানমারের এক কিশোর মাটির নিচে থাকা একটি পরিত্যক্ত মর্টারের গোলা খুঁজে পায়। পরে সেটি নাড়াচাড়া করার একপর্যায়ে গোলাটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত কিশোরের নাম সতনাইং তঞ্চঙ্গা। সে মিয়ানমারের নাগরিক এবং সীমান্তবর্তী বাইশফাঁড়ী গ্রামের পশ্চিম পাড়ায় বসবাস করত। তার পিতার নাম কিংহলা তঞ্চঙ্গা। এ বিষয়ে কক্সবাজার ব্যটলিয়ন ৩৪ বিজবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এস এস খায়রুল আলম জানান, সীমান্ত এলাকায় বিজিবির টহল বৃদ্ধি করা হয়েছে এবং সীমান্তের শুন্য লাইনে কাউকে না যেতে বিজিবির পক্ষ হতে অনুরোধ করা হয়েছে।

























