বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে বরণ করতে প্রস্তুত যশোর
- আপডেট সময় : ০৪:৪৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- / ১৯৪২ বার পড়া হয়েছে
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে বরণ করতে প্রস্তুত সাংস্কৃতিক তীর্থপীঠ যশোর। মঙ্গল শোভাযাত্রা আর লোকজ আচারের নানা উপকরণের রঙে সেজেছে এই জেলা। এবার দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে সব মতের মানুষকে এক সুতায় বাঁধতে দিন-রাত প্রস্তুতিতে ব্যস্ত যশোরের সাংস্কৃতিক কর্মীরা। বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে এবারের আয়োজনে থাকছে শান্তির বার্তা।
দরজায় কড়া নাড়ছে বাংলা নববর্ষ ১৪৩৩। বৈশাখী শোভাযাত্রাসহ ঐতিহ্যবাহী লোকজ আচার অনুষ্ঠানের সমন্বয়ে নতুনবর্ষকে বরণ করতে দিন-রাত ব্যস্ততায় সংস্কৃতিক ঐতিহ্যের জেলা যশোরের সাংস্কৃতিক কর্মীরা। বর্ণিল শোভাযাত্রার প্রস্তুতির অংশ হিসেবে কাঠ, বাঁশ আর কাগজের মণ্ড দিয়ে তৈরি হচ্ছে বিশালাকৃতির মোরগ, ধূর্ত শিয়াল আর শান্তির প্রতীক কবুতর।
শিল্পীদের হাতের ছোঁয়ায় ফুটে উঠছে লোকজ ঐতিহ্যের নানা চিত্র। সেইসাথে উৎসবের প্রস্তুতিতে উদীচী, পুনশ্চ, বিবর্তনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনে চলছে গান, নাচ, নাটক ও গীতিনাট্যের মহড়া।
এদিকে, জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। তবে, তীব্র গরম এবং বিদ্যুৎ সাশ্রয়ের কথা মাথায় রেখে সূচিতে আনা হয়েছে কিছুটা পরিবর্তন। দেওয়া হয়েছে, সন্ধ্যার মধ্যেই সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করার নির্দেশনা।
১৯৭৮ সাল থেকে বর্ষবরণের এ আনুষ্ঠানিকতায় সাফল্যের ঐতিহ্য সৃষ্টি করেছে যশোর। ভোদাভেদের উর্ধে উঠে একটি অসাম্প্রদায়িক উৎসব উপহার দিতে নিরলস ভাবে কাজ করছে যশোরের সংস্কৃতিকর্মীরা।

























