বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
- / ১৬৭৬ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভা নেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন অনুষ্ঠিত হয়েছে।
দুবাইয়ের একটি হোটেলে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার নেত্রী, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে নিরলস প্রচেষ্টায় দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে আলোচনা সভায় বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনসারুল হক আনসারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আইয়ুব আলী বাবুল। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ মাহাবুব আলম মানিক, উপদেষ্টা মোহাম্মদ সাইফুদ্দিন আহমেদসহ বিভিন্ন প্রদেশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


























