ফরিদপুরে গদাধর ডাঙ্গী গ্রামে তিনজনকে কুপিয়ে হত্যা
- আপডেট সময় : ০৪:৩৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের খুশির বাজার এলাকার গদাধর ডাঙ্গী গ্রামে দুই নারীসহ তিনজনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। হামালায় এক নারীসহ দুইজন আহত হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার গদাধর ডাংগী গ্রামের হারুন মোল্লার ছেলে আকাশ মোল্লাসহ তার দাদী ও ফুফুর সাথে পারিবারিক কথা হচ্ছিলো। কথা কাটাকাটির মাঝেই আকাশ উত্তেজিত হয়ে প্রথমে তার দাদি ও ফুপুকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে। পরবর্তীতে পাশের বাড়ির কাবুল নামের এক ব্যক্তি উত্তেজিত আকাশকে থামাতে গেলে তাকেও কুপিয়ে হত্যা করে সে। এরপর আরজিনা বেগম ও রিয়াজুল নামে প্রতিবেশীরা ঠেকাতে গেলে তাদেরকেও কুপিয়ে আহত করে। আহতদের সদর হাসপাতাল থেকে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহতরা হলেন, হত্যাকারী আকাশের ফুপু রাহেলা বেগম, তার দাদী আমেনা বেগম ও প্রতিবেশী কাবুল আহমেদ। এদিকে এই নৃসংস ঘটনার পর পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে ফরিদপুর পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম বলেন, ঘটনা ঘটার পরপরই ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। লাশ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাছানো হয়েছে। ঘাতক আকাশ মোল্লাকে আটক করেছে পুলিশ।
























