পাবনায় জুটপট্রি এলাকায় একটি মিনি পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০০:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
- / ১৭৬৩ বার পড়া হয়েছে
পাবনা সদর উপজেলার জুটপট্রি এলাকায় একটি মিনি পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
ভোর এই অগ্নিকাণ্ডে সূত্রপাত হয় বলে জানান গার্মেন্টস’র মালিক ফয়সাল কবির নানক। খবর পেয়ে পাবনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদুতিক শর্টসাকিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে জানায় ফায়ার সার্ভিস।



























