নোয়াখালীর স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
নোয়াখালী সদর উপজেলার স্কুলছাত্রী তাসনিয়া হোসেন অদিতা হত্যা মামলায় সাবেক গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার এ রায় দেন।
মৃত্যুদন্ডপ্রাপ্ত সাবেক গৃহশিক্ষক আব্দুর রহিম ওরফে রনি। মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ২২ সেপ্টেম্বর লক্ষ্মীনারায়ণপুর এলাকার একটি বাসা থেকে অদিতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার দিন রাতেই রনিকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়। মামলায় ৪১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

























