নোয়াখালীর বেগমগঞ্জে যুবককে অজ্ঞাতনামা দুর্বৃত্তের গুলি
- আপডেট সময় : ০৬:২৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / ১৭৩৩ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জে প্রকাশ্যে এক যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এতে ফারুক হোসেন নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
সকালে উপজেলার হাজীপুর ইউনিয়নের কালামিয়ার পোল এলাকায় এই ঘটনা ঘটে। আহত ফারুক হোসেন হাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শরীফপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে ফারুক হোসেন হাজীপুর ও শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী কালামিয়ার দোকান নামক স্থানে যান। এসময় একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে তিন-চার জন এসে ফারুক হোসেনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে সে গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনার পরপরই দুর্বৃত্তরা অটোরিকশা নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয়রা, রক্তাক্ত অবস্থায় ফারুক হোসেনকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ ফারুকের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর থেকে এলাকায় ভীতিকর অবস্থা বিরাজ করছে।


























