নির্ধারিত মেয়াদে লক্ষ্মীখালী ব্রিজের কাজ শেষ করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান
- আপডেট সময় : ০৩:৩০:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
নির্ধারিত মেয়াদ শেষ হলেও বাগেরহাট সদর উপজেলার পূর্ব সায়েড়া লক্ষ্মীখালী ব্রিজের কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে ঝূঁকিপূর্ণ কাঠের সেতু দিয়েই পারাপার হচ্ছেন স্থানীয়রা। এতে মাঝে মাঝেই ঘটছে দুর্ঘটনা। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে বিরাজ করছে ক্ষোভ ও অসন্তোষ।
বাগেরহাট সদর উপজেলার বারাকপুর বাজারে শনিবার ব্রিজের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, কাজ না করে বিলের বড় অংশ তুলে নিয়েছেন ঠিকাদার। এসময় তারা ব্রিজের কাজ শেষ করার দাবি জানান।
দরপত্র যাচাই-বাছাই শেষে ২০২৪ সালের শেষের দিকে পূর্বসায়ড়া-লক্ষ্মীখালী খালের উপর ব্রিজ নির্মাণের জন্য নিসিথ বসু নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয় এলজিইডি।
চলতি বছরের ১২ এপ্রিল কাজ শেষ হওয়ার কথা থাকলেও, দৃশ্যমান কাজ করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।এরইমধ্যে বড় অংকের বিল তুলে নেয়ার বিষয়ে ঠিকাদারকে চিঠি দেওয়া হয়েছে বলে জানালেন এলজিইডি’র প্রকৌশলীর।
এদিকে ভাঙ্গা নড়বড়ে কাঠের ব্রিজ দিয়ে পারাপারে ভোগান্তি পোহাতে হচ্ছে জনগণকে। জনদুর্ভোগ লাগবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ। এমন প্রত্যাশা বাগেরহাটবাসির।























