নায়িকা শিমু হত্যা: বন্ধুসহ স্বামী নোবেল আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
- / ১৭২০ বার পড়া হয়েছে
বাংলা চলচ্চিত্রের অভিনয় শিল্পী রাইমা ইসলাম শিমু হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে তার স্বামী নোবেল এবং তার বন্ধু ফরহাদকে আটক করেছে রেব। এসময় একটি গাড়িও জব্দ করা হয়।
এর আগে সোমবার সকালে কেরানীগঞ্জ আলীপুর ব্রিজের পাশ থেকে বস্তা বন্দী অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে নিয়ে আসা হয়।
এদিকে অভিনেত্রী শিমুর বোন জানান, রোববার সকাল ১০টায় বাসা থেকে বের হয় শিমু। পরে কলাবাগান থানায় জিডি করা হয়।অভিনেত্রী শিমুর ১৯৯৮ সালে সিনেমায় অভিষেক হয়। কাজী হায়াত পরিচালিত ‘বর্তমান’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। তিনি প্রায় ২৫টি সিনেমায় অভিনয় করেছেন বলে জানা গেছে। এ ছাড়া অর্ধশতাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। দুই দশকেরও বেশি সময় অভিনেত্রী হিসেবে কাজ করেছেন শিমু।



























