নতুন মাইলফলকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
- আপডেট সময় : ০৩:১৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
নতুন মাইলফলকে পৌঁছেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। বিকেলে কেন্দ্রটির প্রথম ইউনিটে শুরু হচ্ছে ‘ফুয়েল লোডিং’ কার্যক্রম। ঐতিহাসিক এই অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি উপস্থিত থাকবেন নির্মাতা প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ-র প্রতিনিধিরা।
এর মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে প্রবেশ করবে বাংলাদেশ। জ্বালানি লোডিংসহ পরীক্ষামূলক ধাপগুলো শেষে আগামী আগস্টের মাঝামাঝি সময়ে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জানুয়ারিতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিট পূর্ণভাবে উৎপাদনে যেতে পারে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় জানিয়েছে, ১৫ থেকে ২১ আগস্টের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে। এরপর দুই মাসের মধ্যে এটি ৫০০ মেগাওয়াটে উন্নীত করা যাবে। আর ডিসেম্বরের শেষ বা ২০২৭ সালের জানুয়ারির শুরুতে ১ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।























