দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে ৩০ জানুয়ারি
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪
- / ১৮৬২ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে ৩০ জানুয়ারি। ওইদিন বিকেল সাড়ে তিনটায় সংসদের বৈঠক বসবে।
সংবিধানিক ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেছেন। নতুন সংসদের প্রথম অধিবেশন হওয়ায় সাংবিধান অনুযায়ী ওইদিন সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সংবিধান অনুযায়ী বছরের প্রথম ও নির্বাচনের পর প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন। পরে ওই ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা। বছরের প্রথম অধিবেশন ফেব্রুয়ারি মাসজুড়ে চলার সম্ভাবনা আছে বলে জানা গেছে।


























