দিনাজপুর ও মৌলভীবাজারে দুই শিশুসহ চার’জনের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৫:২৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
- / ১৭৬২ বার পড়া হয়েছে
দিনাজপুর ও মৌলভীবাজারে দুই শিশুসহ চার’জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
দিনাজপুরের ফুলবাড়ীতে পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গেল রাতে ফুলবাড়ী উপজেলার এলোয়ারী ইউনিয়নের দামোদরপুর গ্রামে এই ঘটনা ঘটে। বুধবার বিকেল থেকে শিশু দুটিকে বাড়ীর লোকজনেরা খুজে পাচ্ছিল না। বিকেলে কোন এক সময় বাড়ীর অদুরে দামোদরপুর পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায় তারা।
মৌলভীবাজারের বড়লেখায় কাতার প্রবাসীসহ ২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার দাসেরবাজার ইউনিয়নের আবু বকরের ঝুলন্ত মরদেহ আজ সকালে উদ্ধার করা হয়। সে সুড়িকান্দি গ্রামের শামীম আহমদের ছেলে। আবু ব্বকর মঙ্গলবার কাতার থেকে ছুটিতে দেশে আসে। আবু বকর দীর্ঘদিন কাতারে ছিলেন। রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান। সকালে তাঁর কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজন অনেক ডাকা-ডাকির পর দরজা ভেঙে তাকে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

























