দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় দুই ভ্যানযাত্রী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫০:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
- / ১৭৭০ বার পড়া হয়েছে
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় দুই ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ভ্যানচালকও।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সুজালপুর ইউনিয়নের চাকাই হিমাদ্রী কোল্ড স্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ব্যাটারিচালিত একটি ভ্যান বীরগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। মহাসড়কে হিমাদ্রী কোল্ড স্টোরেজের সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ওই ভ্যানে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানযাত্রী বাচ্চু মিয়ার মৃত্যু হয়। আহত আব্দুল বাসেদ ও আলতাফুরকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত আব্দুল বাসেদকে মৃত ঘোষণা করেন। আহত অন্যজন সেখানেই চিকিৎসাধীন।

























