তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ট্রাইব্যুনালের
- আপডেট সময় : ০৩:২২:৩৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / ১৫২৭ বার পড়া হয়েছে
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ ফজলে নূর তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ আদেশ দেন। এর মধ্য দিয়ে শুরু হলো মোহাম্মদপুরে ৯ জন নিহতের ঘটনায় করা মামলার আনুষ্ঠানিক বিচার।
মামলায় বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে মোহাম্মদপুরে নিরীহ ছাত্র-জনতার ওপর গুলি চালানোর জন্য উসকানি এবং সহায়তা করা হয়েছে। ভিডিও ফুটেজে অন্য আসামিদের উপস্থিতি এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাপসের ফোনালাপও উঠে এসেছে।
গ্রেপ্তার আসামিদের মধ্যে রয়েছেন নাঈমুল হাসান রাসেল, সাজ্জাদ হোসেন, ওমর ফারুক এবং ফজলে রাব্বি। পলাতক আসামিদের মধ্যে আছেন সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা। আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেছেন, এটি মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে না।
আদালতের আজকের আদেশের পর মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হবে।
























