ঠাকুরগাঁও মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু
- আপডেট সময় : ০৫:০০:৩০ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / ১৫৩১ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঋত্বিক ও আশিক নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। সকালে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত ঋত্বিক ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের লিটনের ছেলে এবং আশিক একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে দুই বন্ধু একটি মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন। পথে গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় একটি মোড় অতিক্রম করার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। মুহূর্তেই মোটরসাইকেলটি রাস্তার পাশের আইল্যান্ডে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ঋত্বিকের মৃত্যু হয়। গুরুতর আহত আশিককে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


























