ট্রাক চাপায় মুক্তাগাছায় তিন মোটরসাইকেল আরোহী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩০:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১
- / ১৭৫৭ বার পড়া হয়েছে
ট্রাক চাপায় ময়মনসিংহের মুক্তাগাছায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
গেলো রাতে ময়মনসিংহ- টাঙ্গাইল মহাসড়কে উপজেলার হরিনাতলায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হন ঘোগা ইউনিয়নের চারিপাড়া গ্রামের সেলিম মিয়া, সবুজ মিয়া এবং অন্তর মিয়া। মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ দুলাল আকন্দ জানিয়েছেন, মোটরসাইকেলে করে তিনজন উপজেলার রসুলপুর থেকে চারিপাড়া গ্রামে আসার পথে হরিনাতলায় মুক্তাগাছাগামী ট্রাক পেছন দিক থেকে তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের এক আরোহী নিহত হন। গুরুতর আহত দু’জনকে হাসপাতালে নয়োর পর মারা যান তারা।



























